শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মঠবাড়িয়ায় মৎস্য ব্যাবসায়ীদের মানববন্ধন

    পিরোজপুর প্রতিনিধি

    ৩ জুলাই, ২০২৩ ১১:৫৮ অপরাহ্ন

    মঠবাড়িয়ায় মৎস্য ব্যাবসায়ীদের মানববন্ধন

    পিরোজপুরের বৃহত্তম মঠবাড়িয়ায় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিপি) এর অর্থায়নে প্রায় ৯কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয় বহুমুখী (ফিস মার্কেট)। নির্মাণ কাজ শেষ হলেও দীর্ঘ আড়াই বছরেও পৌর শহরের তিন তলা বিশিষ্ট এই মাল্টিপারপাস ফিস মার্কেটটি আনুষ্ঠানিকভাবে চালু হয়নি। সেই থেকে বন্ধ রয়েছে এই মার্কেটটি। এতে দীর্ঘদিন ধরে জনদুর্ভোগে রয়েছে পৌর শহরের মৎস্য ব্যবসায়ী সহ সাধারণ ক্রেতা বিক্রেতারা।


    আড়াই বছরেও চালু না হওয়া পৌর শহরের বহুমুখী ফিস মার্কেট চালুর দাবিতে মানববন্ধন করেছে মৎস্য ব্যবসায়ীরা এর সাথে একাত্মতা ঘোষণা করেছেন সাধারণ মানুষ।

    সোমবার (৩ জুলাই) ২০২৩ সকাল সাড়ে দশটায় বন্ধ থাকা বহুমুখী ওই ফিস মার্কেটের সম্মুখ সড়কে ঘণ্টা ব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। এসময় কর্মসূচিতে অংশগ্রহণকারী মৎস ব্যবসায়ী ,সাধারণ ক্রেতা ও বিক্রেতারা এ মাসের মধ্যেই বহুমুখী এ ফিস মার্কেটটি খুলে দেওয়ার দাবি জানান। না হলে তারা অচিরেই বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবেন।

    আজকের মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, পৌর প্রশাসক আরিফ উল হক, মৎস্য ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ফুলমিয়া সরদার, মৎস্যু ব্যবসায়ী নাসির উদ্দিন পিন্টু সর্দার মোঃ জাহাঙ্গীর আলম, বাদল সরদার ,সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর