শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • গাইবান্ধায় সিগমাকে কিশলয়ের সংবর্ধনা

    গাইবান্ধা প্রতিনিধি

    ২ জুলাই, ২০২৩ ১১:২৪ অপরাহ্ন

    গাইবান্ধায় সিগমাকে কিশলয়ের সংবর্ধনা

    ভারতে অনুষ্ঠিত সাউথ এশিয়ান জুনিয়র টেবিল টেনিস-২০২৩ টুর্নামেন্টে বাংলাদেশ জাতীয় দলের হয়ে অংশগ্রহণ করে ‘দলগত’ ও ‘মিক্স ডাবল’ এ দু’টি ইভেন্টে ‘ব্রোঞ্জ পদক’ অর্জন করেছে। এ উপলক্ষে গাইবান্ধা কিশলয় শিশু-কিশোর প্রতিষ্ঠান ও কিশলয় ক্রীড়া চক্রের পক্ষ থেকে মুশরাত জাহান সিগমাকে সংবর্ধনা প্রদান করা হয়। শনিবার রাতে সংগঠন কার্যালয়ের পূর্বপাড়া অস্থায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধার স্বেচ্ছাসেবী সংগঠন গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক এম. আবদুস সালাম।

    পৌর কাউন্সিলর ও কিশলয় ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক শেখ সর্দার মো. আসাদুজ্জামান হাসুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা, সাংবাদিক সাহিত্যিক অমিতাভ দাস হিমুন, অধ্যাপক কাজী জিয়াউল হাফিজ, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের জেলা সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন সরকার, নওশাদ আলী, গৌরাঙ্গ, শাওন হাসান প্রমুখ।

    শেষে কিশলয় ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সভাপতি রহমত আলী খানের ছেলে বরকত আলী খানের পক্ষ থেকে সিগমাকে নগদ অর্থ প্রদান করা হয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২ জুলাই, ২০২৩ ১১:২৪ অপরাহ্ন