শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • গোবিন্দগঞ্জে বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

    গাইবান্ধা প্রতিনিধি

    ২ জুলাই, ২০২৩ ১০:২২ পূর্বাহ্ন

    গোবিন্দগঞ্জে বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে কারের চালক মিজানুর রহমান (৩৫) ও যাত্রী আবুল বাশার (৬০) নামে ২ জন নিহত  হয়েছেন। শুক্রবার (৩০ জুন) সকাল ৬টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের পান্থাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান কুমিল্লার দাউদকান্দি আলীপুর এলাকার ও আবুল বাশার ঢাকা খিলক্ষেত এলাকার বাসিন্দা।

    স্থানীয়রা জানায়, ওই সময় ঢাকা থেকে ছেড়ে আসা প্রাইভেট কারটি গোবিন্দগঞ্জের পান্থাপাড়া নামক স্থানে পৌঁছালে পলাশবাড়ী এক্সপ্রেস নামক ঢাকাগামী বাসটি প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে কারটি দুমড়ে মুচড়ে গিয়ে মিজানুর ও বাশার নিহত হন।

    গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস দুর্ঘটনা কবলিত  প্রাইভেট কার থেকে মরদেহ দুটি উদ্ধার করে হাইওয়ে পুলিশের হস্তান্তর করেছে।

    গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালানো হয়।নিহতদের  লাশ থানায় রয়েছে তাদের পরিবারের কাছে খবর দেয়া হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ী দু’টি উদ্ধার করে থানায় আনা হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২ জুলাই, ২০২৩ ১০:২২ পূর্বাহ্ন