শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • গাইবান্ধায় নারীকে গলাকেটে হত্যা

    গাইবান্ধা প্রতিনিধি

    ২ জুলাই, ২০২৩ ১০:১৯ পূর্বাহ্ন

    গাইবান্ধায় নারীকে গলাকেটে হত্যা

    গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুরে লুৎফা বেগম (৬০) নামে এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১ জুলাই) সন্ধ্যার দিকে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের জলেরমোড় এলাকার নিজ বাড়ির উঠান থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।


    নিহত লুৎফা বেগম ওই এলাকার মোহাম্মদ আলীর স্ত্রী। গাইবান্ধার সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।


    স্থানীয় এলাকাবাসী জানান, মোহাম্মদ আলীর দুই মেয়ে ও এক ছেলে। তারা কেউই বাড়িতে থাকেন না। মোহাম্মদ আলী গতকাল শুক্রবার দিনাজপুরে মেয়ের বাড়িতে কোরবানির গোষত দেওয়ার জন্য যায়। স্থানীয়দের ধারণা ঈদের আগে মোহাম্মদ আলী মোটা অংকের টাকার গরু বিক্রি করেছিলেন। হয়তো সেই টাকা লুট বা চুরি করতে এসে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে।


    গাইবান্ধার সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল্লাহ আল মামুন বলেন, স্থানীয়রা জলের মোড়ের এক বাড়িতে নারীর গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে সদর থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।


    তিনি বলেন, এখন পর্যন্ত কারো প্রতি নিহতের পরিবারের সন্দেহ হয়নি। কিংবা কারো সঙ্গে তাদের এমন শত্রুতা নেই যে হত্যা করবে। প্রাথমিক তদন্তে ওই বাড়ি থেকে কোনো নগদ অর্থ কিংবা মূল্যবান কোনো সম্পদ খোয়া যাওয়ার আলামত পাওয়া যায়নি। পারিপার্শ্বিক অবস্থা, পরিবার ও স্থানীয়দের মন্তব্য সব কিছুই গুরুত্ব সহকারে আমলে নিয়ে হত্যার সঠিক কারণ উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। ময়নাতদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর