রাজবাড়ী শহীদ খুশি রেলওয়ে ঈদগা ময়দানে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দময় পরিবেশে পবিত্র ঈদুল আযহার নামাজ উদযাপন হয়েছে বৃহস্পতিবার ৭.৪৫ মিনিটে ঈদ-উল-আযহার আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
প্রধান এই ঈদ-উল-আযহার জামাতে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী, জেলা প্রশাসক আবু কায়সার খান, সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, রাজবাড়ী পৌর সভার মেয়র আলমগীর শেখ তিতুসহ হাজারো মুসুল্লী অংশ গ্রহণ করেন। নামাজ শেষ আল্লাহ্ তালার কাছে দেশ ও জাতীর কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
জেলা অন্যান্য উপজেলাতে সকাল ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।