শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • দৌলতদিয়ায় ঘরমুখো যাত্রীর ভিড়, নেই কোন ভোগান্তি

    রাজবাড়ী প্রতিনিধি

    ২৮ জুন, ২০২৩ ১০:৪৪ অপরাহ্ন

    দৌলতদিয়ায় ঘরমুখো যাত্রীর ভিড়, নেই কোন ভোগান্তি

    ঈদের আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে বাড়ি ফিরছেন মানুষ। ঘরমুখো এ সকল মানুষের পদচারণায় মুখোরিত রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাট। তবে নেই অতীতের মতো কোনো ভোগান্তি।

     

    এরইমধ্যে বেশির ভাগ কোরবানির পশুবাহী ট্রাক ভোগান্তি ছাড়া দৌলতদিয়া ঘাট দিয়ে রাজধানী ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে পৌঁছে গেছে। তাদেরও ছিল না কোনো ভোগান্তির অভিযোগ।

     

    সরেজমিন দৌলতদিয়া ঘাট ঘুরে দেখা যায়,ফেরিতে যাত্রীবাহী যানবাহনের পাশাপাশি অধিক সংখ্যক মোটরসাইকেল পারাপার হচ্ছে। লঞ্চগুলোও পাটুরিয়া ঘাট হতে যাত্রী বোঝাই করে দৌলতদিয়া ঘাটে আসছে। তবে যাত্রীরা ভোগান্তি ছাড়াই গন্তব্যে যাচ্ছেন। ঘাটে যাত্রীদের ভিড়ের সাথে সাথে মহাসড়কেও যানবাহনের চাপ রয়েছে।

     

    বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট কার্যালয় সূত্র জানায়, ঈদের ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্নে পারাপার করতে দৌলতদিয়া- পাটুরিয়া নৌরুটে পর্যাপ্ত সংখ্যক ফেরি রয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর