শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পিরোজপুরের রিয়াদ শেখ বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় নিহত

    পিরোজপুর প্রতিনিধি

    ২৮ জুন, ২০২৩ ০৪:৫৬ পূর্বাহ্ন

    পিরোজপুরের রিয়াদ শেখ বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় নিহত

    বাগেরহাটে এক সড়ক দূর্ঘটনায় মোঃ রিয়াদ শেখ (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ জুন) দিবাগত রাতে খুলনা-বাগেরহাট মহাসড়কের বাগেরহাট সদর উপজেলার জৌখালী সেতু সংলগ্ন কররী এলাকা থেকে স্থানীয়রা নিহত মোঃ রিয়াদ শেখকে উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে নিয়ে আসে এবং কাটাখালি হাইওয়ে পুলিশকে খবর দেয়।

    নিহত মোঃ রিয়াদ শেখ পিরোজপুর জেলা সদরের শেখপাড়া এলাকার মৃত মোঃ বাচ্চু শেখের ছেলে এবং মোংলার বিশিষ্ট ব্যবসায়ী হোসাইন মোহাম্মদ দুলালের জামাতা।

    ধারণা করা হচ্ছে খুলনা থেকে রিয়াদ মোটরসাইকেল যোগে পিরোজপুরে ফিরছিল।

    কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান শেখ বলেন, ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মোটর সাইকেলটি উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ বাগেরহাট জেলা হাসপাতালে রয়েছে। কিভাবে দূর্ঘটনা ঘটলো সে বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। স্থানীয়রাও কিছু জানাতে পারেননি। তবে মোঃ রিয়াদ শেখ মোটর সাইকেলটি অনেক দ্রুত গতিতে চালাচ্ছিলেন বলে মন্তব্য করেন ঐ পুলিশ কর্মকর্তা।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২৮ জুন, ২০২৩ ০৪:৫৬ পূর্বাহ্ন