শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • দৌলতদিয়া যৌনপল্লীর ৫’শ নারীর মাঝে চাল বিতরণ

    রাজবাড়ী প্রতিনিধি

    ২৮ জুন, ২০২৩ ০৪:৪৮ পূর্বাহ্ন

    দৌলতদিয়া যৌনপল্লীর ৫’শ নারীর মাঝে চাল বিতরণ

    রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাজারস্থ পূর্বপাড়ায় (যৌনপল্লী) বসবাসরত সুবিধা বঞ্চিত ৫’শ জন নারীর মাঝে ঈদ উপলক্ষে জনপ্রতি ২০কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

    মঙ্গলবার (২৭ জুন) বেলা ১১টায় গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে স্হানীয় বেসরকারী সংগঠন মুক্তি মহিলা সমিতির হলরুমে চালগুলো বিতরন করা হয়।

    বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক মো. আবু কায়সার খান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃজাকির হোসেনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুবর্ণা রানী সাহা, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু সাঈদ মন্ডল, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম, প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মন্জু প্রমূখ।

    উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, দূর্যোগ ও ত্রান মন্ত্রণালয়ের জিআর এর জেলা প্রশাসকের বরাদ্দ থেকে ১০ টন চাল জনপ্রতি ২০কেজি করে বিতরন করা হয়। এতে মুক্তি মহিলা সমিতির মাধ্যমে ২৫০ জন এবং অসহায় নারী ঐক্য কল্যান সমিতির মাধ্যমে ২৫০জন সহ মোট ৫শ জন অসহায় সুবিধা বঞ্চিত নারীর মাঝে বিতরণ করা হয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর