শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে পিরোজপুরে সংবাদ সম্মেলন

    পিরোজপুর প্রতিনিধি

    ২৭ জুন, ২০২৩ ০৬:৫৯ পূর্বাহ্ন

    মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে পিরোজপুরে সংবাদ সম্মেলন

    মাধ্যমিক শিক্ষা জাতীয় করনের দাবীতে পিরোজপুরে সংবাদ সম্মেলন করেছে শিক্ষক সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)। সোমবার( ২৬ জুন) দুপুরে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে শিক্ষক সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) এর আয়োজনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা সংগ্রাম কমিটির আহবায় আলমগীর হোসেন।

    লিখিত বক্তব্যে তিনি জানান, দেশের সিংহ ভাগ শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে এমপিওভুক্ত বেসরকারী শিক্ষক কর্মচারী দ্বারা। পরিতাপের বিষয় হচ্ছে এমপিও ভুক্ত শিক্ষকগণ মাত্র ১০ হাজার টাকা বাড়ি ভাড়া, ২৫ শতাংশ উৎসব ভাতা এবং ৫০০ টাকা চিকিৎসা ভাতা পায়। অতচ এই কারিকুলামের অধীনএকই সিলেবাস, একই একাডেমিক সময়সূচী, একই প্রশ্নপত্র প্রনয়ন, একই উত্তরপত্র মূল্যায়ন কাজে নিয়জিত থেকেও আর্থিক সুবিধার ক্ষেত্রে সরকারী বেসরকারী শিক্ষক কর্মচারীদের মধ্যে পাহাড় সমান বৈষম্য। আমরা বিশ্বাস করি স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শিক্ষকদের অগ্রাধিকার দিতে হবে। স্মার্ট শিক্ষক ও দক্ষ মানবসম্পদ পেতে হলে শিক্ষায় বিনিয়োগ বৃদ্ধিসহ মাধ্যমিক শিক্ষ জাতীয়করনের কোন বিকল্প নেই। তাই মাধ্যমিক শিক্ষ জাতীয়করনের দাবী আদায়ে সার্বিক সহযোগীতা কামনা করছি।  

    এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) এর সভাপতি সুখরঞ্জন বেপারী, সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম মৃধা, সাংগঠনিক সম্পাদক মো: মনিরুজ্জামান, শিক্ষক সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) সদর উপজেলার সাধারণ সম্পাদক শাহ আলম, প্রধান শিক্ষক কিরণ চন্দ্র, মিজানুর রহমান। এসময় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর