শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • গাইবান্ধায় অপহরণ ও হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন কারাদণ্ড

    গাইবান্ধা প্রতিনিধি

    ২৫ জুন, ২০২৩ ১১:৪২ অপরাহ্ন

    গাইবান্ধায় অপহরণ ও হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন কারাদণ্ড

    গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ উত্তরপাড়া গ্রামের ভোলা মিয়ার ছেলে রতনকে (২৪) শিশু অপহরণ এবং হত্যার অপরাধে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরে ৬ মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দেন আদালত।

    রোববার গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমান আসামীর অনুপস্থিতিতে এই রায় ঘোষনা করেন।

    মামলা সুত্রে জানা গেছে, ওই উপজেলার সোনারপাড়া গ্রামের ফুলমিয়ার সাথে অভিযুক্ত রতন মিয়ার ধর্মসুত্রে আত্মীয়তার সর্ম্পক ছিলো। এই সুযোগে ২০১২ সালের ১৮ ফেব্রæয়ারী বিকেলে রতন মিয়া সুকৌশলে ফুল মিয়ার ৭ বছরের শিশু নুরুন্নবীকে বাড়ির সামনে থেকে অপহরণ করে নিয়ে যায়। পরে সে ফুলমিয়ার কাছে নুরুন্নবীকে ছেড়ে দেয়ার শর্তে মুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা দাবি করে। ওই টাকা ফুল মিয়া দিতে না পারায় শিশুটিকে হত্যা করে করতোয়া নদীতে কচুরীপানার নিচে গুম করে রাখে। পরবর্তীতে মৃত শিশুটির লাশ রাখালবুরুজ মিয়া পাড়া গ্রামের বান্নিতলা সৈয়দ আলীর চরে নদীর পাড় থেকে পুলিশ উদ্ধার করে। পরে মৃত নুরুন্নবীর বাবা ফুলমিয়া বাদি হয়ে গোবিন্দগঞ্জ থানায় ৪ জনকে আসামী করে ৪টি ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় বিচারক ৩ জনের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেন। দন্ডিত আসামী রতন পলাতক রয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর