শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ২৫ জুন, ২০২৩ ১১:৩১ অপরাহ্ন

    শিবগঞ্জে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন

    “সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ” এই প্রতিপাদ্যে- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে বৃক্ষরোপন অভিযানের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তরুণ কুমার ঘোষ। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশিক্ষক শহিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা, কর্মচারী ও আনসার, ভিডিপি সদস্যরা।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর