ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ২ জানুয়ারি দুপুরে র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানার রাজেন্দ্রপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি অভিযান পরিচালনা করে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ সাব্বির হোসেন শেখ (২৫) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে একটি মোবাইল ফোন ও নগদ- ৫৫০ টাকা উদ্ধার করা হয়।
এছাড়া গত ১ জানুয়ারি সন্ধ্যায় উক্ত আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন গোলাপবাগ এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ১০০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। মোঃ রাকিব (২০) ও ২। মোঃ ফোরকান (২৪) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দক্ষিন কেরানীগঞ্জ ও যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।
গ্রেপ্তাকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” স্লোগানকে সামনে রেখে মাদক নির্মূলে র্যাব মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে।