শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • গোবিন্দগঞ্জে নবজাতক শিশুকে শ্বাসরুদ্ধ করে হত্যা করল মা

    গাইবান্ধা প্রতিনিধি

    ২৪ জুন, ২০২৩ ০৭:২৭ পূর্বাহ্ন

    গোবিন্দগঞ্জে নবজাতক শিশুকে শ্বাসরুদ্ধ করে হত্যা করল মা

    গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ১দিনের এক নবজাতক শিশুকে শ্বাসরুদ্ধকরে হত্যা করার অভিযোগে শিশুটির মা কল্পনা রানী (৪০) কে গ্রেপ্তার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।

    ঘাতক কল্পনা রানী বর্মণ গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের দরবস্ত হিন্দু পাড়া গ্রামের দেবেন্দ্র নাথের স্ত্রী।

    শিশুটির মা ঘাতক কল্পনা রানীর ১৬৪ ধারায় বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি অনুযায়ী বৃহস্পতিবার রাত ১টা হতে ৩টার মধ্যে যে কোন সময় কল্পনা রানী সকলের অগোচরে দরবস্ত হিন্দুপাড়া গ্রামের দেবেন্দ্র নাথ বর্মনের বাড়ীতে নবজাতক শিশুটিকে ভুমিষ্ট করে। ভূমিষ্ট হবার পর নবজাতক শিশুটির নাকে আঙ্গুল দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে এবং উক্ত শিশুর লাশ গুম করার জন্য দরবস্ত হিন্দু পাড়া গ্রামের মনোরঞ্জন রায়ের বাঁশ বাগানের ড্রেনের পানিতে ফেলে আসে।

    তদন্তকারী কর্মকর্তা এসআই প্রলয় কুমার বর্মা জানান, ঘটনার বিষয়ে গোপনে ও প্রকাশ্যে তদন্তকালে জানা যায় শ্রী দেবেন্দ্র নাথ বর্মন (৪৫), পিতা-মৃত রামতনু চন্দ্র বর্মন, সাং- দরবস্ত হিন্দু পাড়া, ইউপি-দরবস্ত, থানা-গোবিন্দগঞ্জ, জেলা- গাইবান্ধা। শ্রীমতি কল্পনা রানীর সাথে প্রায় ২০/২২ বছর পূর্বে সনাতন ধর্মীয় রীতি মোতাবেক বিবাহ হয়। বিবাহের পর সংসার করাকালে তাহাদের সংসারে ২টি সন্তান শ্রী কনক চন্দ্র বর্মন (২০) এবং শ্রীমতি কনিকা রানী (১৮) জন্ম হয়।

    বিবাহের পর হতে ঘর সংসার করাকালে প্রায় ৮ বছর পূর্বে শ্রী দেবেন্দ্র নাথ বর্মন তাহার স্ত্রী শ্রীমতি কল্পনা রানীর চাল চলন আচার আচরণে সন্দেহের জন্ম দেয়। দেবেন্দ্র নাথ বর্মন গোপনে অনুসন্ধানে জানতে পারি যে, তার স্ত্রীর স্বভাব চরিত্র ভাল নয়। বিষয়টি তার স্ত্রী সহ শ্বাশুড়িকে জানালে তারা কোন বিধি ব্যবস্থা না করলে মনোকষ্টে দেবেন্দ্র নাথ বর্মন প্রায় ৮ বছর হতে নিজ বাড়ী ছেড়ে গোবিন্দগঞ্জ পৌরসভার বোয়ালিয়া এলাকায় আলাদাভাবে বসবাস করছে।

    কল্পনার স্বামী দেবেন্দ্র নাথ জানান, বৃহস্পতিবার লোক মারফৎ জানতে পারেন যে, দরবস্ত হিন্দু পাড়া গ্রামের মনোরঞ্জন রায়ের বাশ বাগানের ড্রেনের পানিতে এক দিনের নবজাতক ছেলে শিশুর মৃতদেহ ভাসছে। উক্ত সংবাদ পেয়ে দেবেন্দ্র নাথ তার বাড়ীতে আসলে স্ত্রীকে সদ্য বাচ্চা প্রসব করার মত লক্ষণ দেখে তাকে উক্ত নবজাতক শিশু সন্তানের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে সে অস্বীকার করলেও জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আশপাশের লোক জনের সামনে উক্ত নবজাতক শিশু সন্তান তাহার বলে স্বীকার করেন।

    পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পাওয়ার পর নবজাতকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। অভিযুক্তকে গ্রেফতার করে আদলতে সোপর্দ করা হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২৪ জুন, ২০২৩ ০৭:২৭ পূর্বাহ্ন