শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • গাইবান্ধা জেলা মহিলা আ.লীগের আলোচিত শ্যামলী বহিস্কার

    গাইবান্ধা প্রতিনিধি

    ২৪ জুন, ২০২৩ ০৭:০১ পূর্বাহ্ন

    গাইবান্ধা জেলা মহিলা আ.লীগের আলোচিত  শ্যামলী বহিস্কার

    গাইবান্ধা জেলা মহিলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আলোচিত শ্যামলী আক্তারকে দল থেকে আজীবন বহিস্কার করা হয়েছে। নিজ স্বার্থ চরিতার্থের জন্য বেপরোয়াভাবে দলের গঠনতন্ত্র বহির্ভূত কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে তাকে বহিস্কার করা হয়।

    শুক্রবার (২৩ জুন) জেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি লুদমিলা পারভীন ছন্দা ও সাধারণ সম্পাদক মাহামুদা পারুলের যৌথ স্বাক্ষরিত এক পত্রে শ্যামলী আক্তারকে বহিস্কার করেন।

    উল্লেখ, গাইবান্ধা জেলা মহিলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক শ্যামলী আক্তার দলকে ব্যবহার করে নিজ স্বার্থ চরিতার্থের জন্য বেপরোয়াভাবে দলের গঠনতন্ত্র বহির্ভূত কার্যকলাপে লিপ্ত ছিল। তার এমন কান্ডে মহিলা আওয়ামীলীগ গাইবান্ধা জেলা শাখাসহ সংগঠনের সকল পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো।

    এ বিষয়ে অভিযুক্ত শ্যামলী আক্তারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

    বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহামুদা পারুল। তিনি বলেন, শ্যামলী আক্তারের নানা অপকর্মের কারণে দলের ভাবমূর্তি নষ্ট করেছে। একই কারণে ২০১৮ সালেও তাকে বহিস্কার করা হয়। পরবর্তী কোনভাবে আবারও দলে প্রবেশ করে গঠনতন্ত্র পরিপন্থি কাজে লিপ্ত থাকায় আবারও বৃহস্পতিবার শ্যামলীকে আজীবন বহিস্কার করা হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২৪ জুন, ২০২৩ ০৭:০১ পূর্বাহ্ন