শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • গোবিন্দগঞ্জে নির্বিঘ্ন ঈদযাত্রার জন্য পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন

    গাইবান্ধা প্রতিনিধি

    ২৩ জুন, ২০২৩ ০৯:৫২ অপরাহ্ন

    গোবিন্দগঞ্জে নির্বিঘ্ন ঈদযাত্রার জন্য পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন

    মৃত্তিকার গন্ধে, নারীর টানে, আপনার ঈদযাত্রা শুভ হোক” এই লক্ষ্যকে সামনে রেখে শুক্রবার সকালে গাইবান্ধা জেলা পুলিশের আয়োজনে গোবিন্দগঞ্জ চার মাথার মোড়ে পুলিশ কন্ট্রোলরুম উদ্বোধন করা হয়। শেষে পলাশবাড়ীতে পথসভা ও দূরপাল্লার পবিবহনের ড্রাইভারদের সচেতনতামূলক লিফলেট বিতরণ  অনুষ্ঠিত হয়।

    ঈদ আসলেই রাস্তাগুলোতে যানজট বেড়ে যায়। এতে করে ভোগান্তি পোহাতে হয় ঘরমুখো মানুষদের। যানজট এর কবলে ব্যায় হয় দীর্ঘ সময়। এরই ধারাবাহিকতায় আসন্ন পবিত্র ঈদ উল আযহায় ঘরমুখী যাত্রীদের নিরাপদ ঈদ যাত্রা উপহার দিতে ও নির্বিঘ্নে বাড়ি ফেরার লক্ষ্যে উত্তরবঙ্গের ৮ জেলার প্রবেশদ্বার গোবিন্দগঞ্জ পলাশবাড়ী, ধাপেরহাট পর্যন্ত ৩২ কিলোমিটার হাইওয়েতে যানজট নিরসনে গোবিন্দগঞ্জ ৪ মাথার মোড়ে পুলিশ কন্ট্রোলরুম ও সিসি ক্যামেরা স্থাপন উদ্বোধন এবং পলাশবাড়ীতে পথসভা করেছেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার কামাল হোসেন।

    এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা আব্দুল লতিফ প্রধান,

    গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার সি সার্কেল উদয় কুমার সাহা, গাইবান্ধা জেলা ডিবি অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান,অফিসার ইনচার্জ গোবিন্দগঞ্জ সামছুল আলম শাহ,তদন্ত অফিসার বুলবুল ইসলাম, গাইবান্ধা ট্রাফিক অফিসার ইনচার্জ নূর আলম সিদ্দিক, পলাশবাড়ী অফিসার ইনচার্জ মাসুদ রানা, তদন্ত অফিসার দিবাকর অধিকারী, গোবিন্দগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও মোহনা টিভির ব্যুরো চিফ এস,এম রাসেল কবির সহ অনেকে।

    গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেন” বলেন-গাইবান্ধার গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী, ধাপেরহাট পর্যন্ত ৩২ কিলোমিটার হাইওয়ে রাস্তা রয়েছে। এই আসন্ন পবিত্র ঈদ উল আযহায় যে সব মানুষ নারীর টানে, বাড়ির টানে, আত্বীয়স্বজন এর সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে দূর দুরান্ত থেকে আসে। ট্রাফিক ব্যবস্থাপনার মাধ্যমে তাদের যেন একটা নিরাপদ ঈদ যাত্রা উপহার দিতে পারি এবং তারা যেন সঠিকভাবে ঈদের আনন্দ উপভোগ করতে পারে সে প্রত্যয় আমাদের। যাত্রীবাহী বাস, পশুবাহী ট্রাক আছে তাদের নিরাপত্তার জন্য মালিক শ্রমিক সহ ৩৫ টি পয়েন্টে আমাদের পেশাদারিত্ব পুলিশের সাথে আনসার বাহিনীর সদস্য রয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর