শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পিরোজপুরে আওয়ামীলীগ কার্যালয় ভাংচুরের মামলায় ১০ নেতাকর্মী জেল হাজতে

    পিরোজপুর প্রতিনিধি

    ২২ জুন, ২০২৩ ০৮:০৭ অপরাহ্ন

    পিরোজপুরে আওয়ামীলীগ কার্যালয় ভাংচুরের মামলায় ১০ নেতাকর্মী জেল হাজতে

    পিরোজপুরের ভান্ডারিয়ার উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় ও নেতা কর্মীদের উপর হামলা ও ভাংচুরের মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও জাতীয় পার্টি জেপি (মঞ্জু) এর উপজেলা সাধারন সম্পাদক আতিকুল ইসলাম উজ্জলসহ ১০ জনকে জেল হাজতে প্রেরন করেছে পিরোজপুরের চীফ জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালত। বৃহস্পতিবার (২২ জুন) ২০২৩ দুপুরে চীফ জুডিশিয়াল মেজিস্ট্রেট মো: আবু জাফর নোমান শুনানী শেষে তাদের জেল হাজতে প্রেরন করেন।

    মামলা ও আদালত সূত্রে জানাগেছে, গত ১৭ এপ্রিল পিরোজপুরের ভান্ডারিয়ার তেলিখালীতে জাতীয় পার্টি জেপি (মঞ্জু)র একটি ইফতার পার্টি শেষে দলীয় নেতা কর্মীরা ভান্ডারিয়া ফেরার পথে স্থানীয় ছাত্রলীগের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় আওয়ামীলীগ ও ছাত্রলীগের ১২ জন নেতাকর্মী আহত হন। এর কিছু পরে ভান্ডারিয়া জেপির (মঞ্জু) দলীয় নেতা কর্মীরা আওয়ামীলীগ এর দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করে। এ সময় ভাংচুর করা হয় জাতির জনক ও প্রধানমন্ত্রীর ছবিও। এ ঘটনায় ১৯ এপ্রিল স্থানীয় যুবলীগ নেতা চপল হাওলাদার বাদি হয়ে ভান্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

    পরে মামলা আদালতে গেলে আসামীরা হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জামিন নেন। জামিনের সময় শেষ হলে আসামীরা পিরোজপুর চীফ জুডিশিয়াল আদালতে জামিন বৃদ্ধির আবেদন জানান। শুনানীর তারিখ থাকায় চীফ জুডিশিয়াল মেজিস্ট্রেট মো: আবু জাফর নোমান শুনানী শেষে তাদের জেল হাজতে প্রেরন করেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর