শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • রাস্তা মেরামতের মাধ্যমে জনসেবাই আমার কাজ: দিনমজুর মিস্টার

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ২২ জুন, ২০২৩ ০২:৪১ অপরাহ্ন

    রাস্তা মেরামতের মাধ্যমে জনসেবাই আমার কাজ: দিনমজুর মিস্টার

    আমার এলাকার কোন মানুষ যেন রাস্তাঘাটে চলাচল করতে গিয়ে দূর্ঘটনার শিকার না হয়। ভালভাবে গন্তব্যস্থানে পৌঁছিতে পারে। সেই জন্য আমি ১০/১২বছর যাবত নিজের উর্পাজিত অর্থ দিয়ে এলাকার যেখানে ভাঙ্গা রাস্তা দেখতে পাই, সেখানেই মেরামতের কাজ শুরু করি। যতদিন বাঁচবো ততদিনই আমি জনকল্যানমুলক একাজটি করবো ইনশাল্লাহ। কথাগুলো বললেন জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পোড়াডিহি গ্রামের  মৃত সাজেমান হকের ছেলে দিন মজুর ও ভ্যানচালক  মিস্টার  আলি (৬০)।

    বুধবার (২১ জুন) সকালে মনাকষা ইউনিয়নের খড়িয়াল চৌকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তা মেরামতের সময় তার সাথে এ প্রতিবেদকের কথা হয়। তিনি জানান আমি জনগণের কল্যাণে মনাকষার গোপালপুর, কুঠির ঘাট,পারচৌকা,রানীনগর, হাঙ্গামী, হাউসনগর, মনাকষা, বিনোদপুরের ক্যাপড়াটোলা, কালিগঞ্জ, বিশ্বনাথপুর, শ্যামপুরের চামা বাজার, দুর্লভপুরের কয়েকটি স্থানে ভাঙ্গা রাস্তা মেরামত করে যাতায়াতে জনগণের ভোগান্তির শিকার হতে রক্ষা করেছি। এ কাজের জন্য আমি কারো নিকট হতে কোন টাকা পয়সা নিই না। সারাদিন ভ্যান চালিয়ে যা উপার্জন করি,তা থেকে সামান্য কিছু সংসারে খরচ করি।বাকী টাকা সঞ্চয় করি। কয়েকদিনের টাকা সঞ্চয় করে সেই টাকা দিয়ে ইট, বালু ও সিমেন্ট কিনে রাস্তা মেরামত করি।এভাবেই আমি রাস্তা মেরামতের কাজ করি। যেখানে আমি খুব আনন্দ পাই।কারণ আমার একাজের মাধ্যমে সাধারণ মানুষ উপকৃত হয়। বিদ্যালয়ের পাশের বাড়ির গৃহবধু মৌসুমী বেগম জানান মিস্টার অত্যন্ত গরীব মানুষ। প্রায় ১০ বছর ধরে তিনি  ভ্যান চালিয়ে উপার্জিত টাকা সংসারে খরচ না করে জনগণের কল্যাণে রাস্তা মেরামত করে। আমাদের বাড়ির সামনে রাস্তাটি চলাচলের অযোগ্য হযে পড়েছিল। মিস্টার আলি সেটি মেরামত করে যাতায়াতের উপযোগী করে জনভোগান্তি দুর করেছে।

    মিস্টার আলির  স্ত্রী শাহাজাদী বলেন, অভাবের সংসারে আমার স্বামী ভ্যান চালিয়ে যা উপার্জন করে তা সবই রাস্তা মেরামতের কাজে খরচ করে দেই। বার বার অনুরোধ করে সে আমার কথা শুনে না। তাই এখন আর কিছু বলিনা। তার  পুত্রবধূ হাসিনা বেগম  জানান আমার শুশুর কিস্তির ১২ হাজার তুলে, বাড়ি করার জন্য কেনা ইট, বালু সিমেন্ট, এমনকি বাড়ি একদিকের ওয়াল ভেঙ্গে সে ইট গুলোও নিয়ে গিয়ে রাস্তা মেরামত করেছে। তার কাজের জন্য আমাদেরে বাড়ির কাজে বন্ধ আছে।তার বাড়ির আশে পাশের সাইফুল ইসলাম,মোত্তালেব হোসেন,কাজিরুল ইসলাম,কদমাবানু বেগম, নার্গিস বেগম,জমিলা বেগম সহ প্রায ২০/২৫জন নারীপুরুষ একই ধরনের কথা বলেন। রাস্তায় চলাচলকারী,রিক্সা, ভ্যান, অটো, মাহেন্দ্র, সিএনজি সহ  বিভিন্ন ধরনের যানবাহনের চালক সেলিম,হাবলূ, ধুলু,সহ ১৫-২০জন চালক জানান, মনাকষা হতে বাঘরালী হয়ে কালিগঞ্জ – জমিনটোলা পর্যন্ত এ রাস্তা ভেঙ্গে চলাচলের অযোগ্য হয়েছিল । একমাত্র মিস্টার আলি তা নিজের টাকা দিয়ে রাস্তা মেরামত করায় আমরা ঠিকমত যানবাহন চালাতে পারছি।

    তবে এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মির্জা শাহাদাৎ হোসেনের মন্তব্য নিতে গিয়ে মন্তব্য না পেয়ে দুজন মিডিয়া কর্মী চরমভাবে লাঞ্ছিত হয়েছেন। এব্যাপারে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত বলেন, মিস্টার গরীর হলেও তার মধ্যে দেশপ্রেম আছে।  আমাদের উচিত তাকে উৎসাহ দেয়া। আমি তাকে উপজেলা পরিষদ থেকে পুরস্কৃত করবো ইনশাল্লাহ।

     

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর