শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • গোবিন্দগঞ্জে জমে উঠেছে কোরবানির পশুর হাট

    আঃ খালেক মন্ডল, গাইবান্ধা প্রতিনিধি

    ২১ জুন, ২০২৩ ০৮:৩৪ পূর্বাহ্ন

    গোবিন্দগঞ্জে জমে উঠেছে কোরবানির পশুর হাট

    পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জমে উঠেছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার গাইবান্ধার গোবিন্দগঞ্জ কোরবানির পশুর হাট।  ঈদুল আজহাকে কেন্দ্র করে গাইবান্ধায় চাহিদার চেয়ে বেশি কোরবানির পশু প্রস্তুত রয়েছে। এছাড়াও শেষ মুহূর্তে পশুর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন জেলার খামারিরা। তবে পশু লালন-পালনের ব্যয় বেড়ে যাওয়ায় দাম নিয়ে শঙ্কায় আছেন তারা।

    জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্যানুযায়ী, জেলায় কোরবানির জন্য ১ লাখ ৩৮ হাজার ২৭৭টি পশু প্রস্তুত রয়েছে। তবে জেলায় চাহিদা রয়েছে ১ লাখ ১৬ হাজার ৭৭০ পশু। এর মধ্যে গরু, ছাগল ও ভেড়া রয়েছে। অতিরিক্ত ২১ হাজার ৫০৭টি পশু দেশের অন্য জেলার চাহিদা পূরণে ভূমিকা রাখবে।

    গোবিন্দগঞ্জে দুপুরের পরই কোরবানির পশু দিয়ে কানায় কানায় পূর্ণ হয়ে যায় হাট। হাটে বড়, মাঝারি ও ছোট সাইজের প্রচুর গরু উঠলেও দাম চড়া থাকায় অনেক ক্রেতা ফিরে এসেছেন। জানা গেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর এলাকায় সপ্তাহে বৃহস্পতিবার ও রবিবার হাটবার। রবিবার ও বৃহস্পতিবার গবাদিপশু কেনাবেচা হয়ে থাকে। দুই দিনেই হাটে গরু,মহিষ ছাগল, ভেড়া কেনাবেচা চলছে।

    গত রোববার বিকালে হাটে গিয়ে দেখা গেছে, প্রচুর কোরবানির পশুর আমদানি হয়েছে। মোটামুটি কেনাবেচা হয়েছে বলে, ক্রেতা-বিক্রেতারা জানিয়েছেন। তবে হাটে দেশীয় মাঝারি সাইজের গরুর আমদানি বেশি। তাই এ জাতের গরুর দাম তুলনামূলক বেশি ছিল।

    এদিকে হাটের ইজারাদার জানিয়েছেন, হাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ক্রেতা ও বিক্রেতারা যাতে প্রতারিত না হন সে জন্য মাইকে প্রচারণা চালানো হয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২১ জুন, ২০২৩ ০৮:৩৪ পূর্বাহ্ন