শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • পলাশবাড়ীতে ৩৫ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারী আটক

    গাইবান্ধা প্রতিনিধি

    ২১ জুন, ২০২৩ ০৭:৫৩ পূর্বাহ্ন

    পলাশবাড়ীতে ৩৫ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারী আটক

    গাইবান্ধার পলাশবাড়ীতে সন্দেহভাজন চলন্ত যানবাহন তল্লাশিকালে ৩৫ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারী আশরুজ্জামান সম্রাটকে (৩৫) আটক করেছে পুলিশ।

    থানা সূত্র জানায়, পলাশবাড়ী থানা এলাকাকে মাদকমুক্ত রাখতে মাদক বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (২০ জুন) দুপুরে এক অভিযান পরিচালনা করে থানা পুলিশ। এসআই রাজু ইসলামের নেতৃত্বে পুলিশ টীম পৌর এলাকার বাঁশকাটা ব্র্যাক মোড় পয়েন্টে ঢাকা-রংপুর মহাসড়কে পুলিশ অবস্থান নেয়। এসময় ঠাকুরগাঁও থেকে ঢাকাগামী আলম এন্টারপ্রাইজের বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৬৪২৪) তল্লাশিকালে ৩৫ বোতল ফেনসিডিল উদ্ধারসহ তাকে আটক করে পুলিশ। সম্রাট লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার মধ্যকাদমা গ্রামের আজাহার আলী রাজার ছেলে বলে জানা যায়।   

    থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে জানান, এব্যাপারে থানায় মাদকদ্রব্য  নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-১৬, তাং-২০/০৬/২০২৩) রুজু হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে গাইবান্ধা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর