শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • গাইবান্ধায় ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা

    গাইবান্ধা প্রতিনিধি

    ২১ জুন, ২০২৩ ০৭:৪৮ পূর্বাহ্ন

    গাইবান্ধায় ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা

    আসন্ন ঈদ-উল আযহা উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট সম্মেলন কক্ষে মঙ্গলবার (২০ জুন) জেলা আইনশৃঙ্খলা কমিটির এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

    এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. কামাল হোসেন, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফিরোজ আখতার, সহকারি কমিশনার মৌমিতা গুহ ইভা, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.  আনিসুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র মো. শহীদ আহমেদ, মোটর মালিক সমিতির সভাপতি কাজী মকবুল হোসেন, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন প্রমুখ।

    সভায় আসন্ন ঈদ আযহা উপলক্ষে হাটে ক্রেতাদের কাছ থেকে যেন খাজনা বেশী না নেয়া, সড়ক-মহাসড়কে যানজট সৃষ্টি না হওয়া, হাটে জাল টাকা পরীক্ষা যন্ত্র ব্যবহার, করোনা মোকাবেলার জন্য মাইকিং করা, হাটে পশুর স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর