শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • নাজিরপুরে দোকান ভাংচুর ও মালামাল লুটপাট

    পিরোজপুর প্রতিনিধি

    ২০ জুন, ২০২৩ ০৮:৪৭ পূর্বাহ্ন

    নাজিরপুরে দোকান ভাংচুর ও মালামাল লুটপাট

    পিরোজপুরের নাজিরপুরে দোকান ঘর ভাংচুর সহ মালামাল লুটের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার (১৭ জুন) বিকালে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ গাউস শেখ বাদী হয়ে রোববার (১৮ জুন)দুপুরে থানায় একটি মামলা দায়ের করেছেন।

    ইতিমধ্য ওই দোকান ভাংচুর সহ লুটপাটের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

    দায়ের হওয়া মামলা সূত্রে জানা গেছে, ওই ব্যবসায়ীর সাথে তার চাচা খালেক শেখের সাথে জমি নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধপূর্ণ জমিতে ওই ব্যবসায়ী ঘর তুলে মুদি ও খাবারের ব্যবসায় করতেন।

    এ নিয়ে ভুক্তভোগীর পক্ষ থেকে আদালতে একটি নিষেধাজ্ঞা জারি করান। কিন্তু গত শনিবার বিকালে তার চাচাতো ভাই আজিজুলের নেতৃত্বে কালো রংয়ের একটা মাইক্রোবাসে করে যাহার নাম্বার  ঢাকা মেট্রো ৫৬-২৬৮৫ আনুমানিক ১০-১২ জনের একটি সন্ত্রাসী গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে ওই ব্যবসায়ীর দোকান ঘর ভাংচুর সহ দোকানের নগত টাকা পয়সা ও মালামাল লুট করে খালে ফেলে দেয় নগদ টাকা পয়সা ও  স্বর্ণালংকার নিয়ে যায়।

    এ ঘটনায় চাচাতো ভাই আজিজুলকে প্রধান আসামি করে ১১ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।

    স্থানীয় প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ওই হামলার দৃশ দেখে জানা গেছে, প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ওই দোকানে হামলা করে । এসময় ওই দেকানে থাকা ব্যবসায়ীর স্ত্রী মনজিরা বেগমকে মারধর করে তার সাথে থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয় । পরে দোকান ভাংচুর করে তা পাশের খাালে ফেলে দেয়। এ সময় স্থানীয়রা বাধা দিতে গেলে তাদেরকে ধাওয়া করে হামলাকারীরা।

    প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী ও শেখমাটিয়া ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক মোঃ সালাউদ্দিন রিন্টু জানান, হামলাকালীদের হামলা ছিলো খুবই ভয়ঙ্কর। তাই ভয়ে সেখানে বাধা দিতে যাই নি।

    এ ব্যাপারে অভিযুক্তদের সাথে মুঠোফোনে কথা বলার চেষ্টা করা হলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়।

     তবে অভিযুক্তের মা হামিদা বেগম এই প্রতিবেদক কে জানান, ওই জমিটি আমাদের। অভিযোগকারীরা অন্যায় ভাবে দখল করে আছে। তাই তা দখলমুক্ত করতে আমার ছেলেরা ভেঙ্গে ফেলছে তবে দোকানের টাকা-পয়সার লুটপাটের কথা অস্বীকার করেন।

    নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির জানান, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। একজন আসামিকে আমরা ধরতে সক্ষম হয়েছি অভিযান চলছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২০ জুন, ২০২৩ ০৮:৪৭ পূর্বাহ্ন