শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • রাজনৈতিক দলে ১/৩ অংশ নারী সদস্য রাখার দাবিতে পিরোজপুরে মানববন্ধন

    পিরোজপুর প্রতিনিধি

    ১৮ জুন, ২০২৩ ১২:৩৭ অপরাহ্ন

    রাজনৈতিক দলে ১/৩ অংশ নারী সদস্য রাখার দাবিতে পিরোজপুরে মানববন্ধন

    দেশের সকল রাজনৈতিক দলে এক তৃতীয়াংশ নারী সদস্যদের রাখার দাবিতে পিরোজপুরে মানববন্ধন করেছে বেসরকারি সংস্থা রূপান্তর। শনিবার সকাল সাড়ে ১০টায় শহরের শহীদ মিনার সড়কে বেসরকারি সংস্থা রূপান্তর এর আয়োজনে এ মানববন্ধন করা হয়।

    ঘন্টাব্যাপী মানববন্ধনে নেছারাবাদ উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান এর সভাপতিত্বে জেলার মহিলা জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠন ও এনজিও’র নেতৃবৃন্দ অংশ নেয়।

    মানববন্ধনে বাংলাদেশ মহিলা পরিষদ এর পিরোজপুর শাখার ভঅরপ্রাপ্ত সভাপতি মাতোয়ারা বেগম, সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা, উদীচি শিল্পী গোষ্ঠির আহবায়ক খালিদ আবু, পিডিএফ এর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম পান্না পিরোজপুর পৌরসভার কাউন্সিলর আব্দুস সালাম বাতেন সহ বিভিন্ন উপজেলা থেকে আগত মহিলা জনপ্রতিনিধিরা বক্তব্য দেন।

    এ সময় বক্তারা বলেন, নির্বাচন কমিশনের শর্ত অনুসারে সকল রাজনৈতিক সংগঠনে ৩৩ শতাংশ নারী সদস্য রাখতে হবে। কিন্তু কোন রাজনৈতিক দলই এ শর্ত পূরণ করেনি। আগামী জাতীয় সংসদ নির্বাচন সহ অন্যান্য সকল নির্বাচনে শুধু সংরক্ষিত আসনে নয় সাধারণ আসনে কমপক্ষে ৩৩ শতাংশ মনোনয়ন নারীদের দিতে হবে। ২০২৫ সালের আগে সকল রাজনৈতিক দলে ৩৩ শতাংশ নারীদের অংশগ্রহন নিশ্চিতের দাবি জানান বক্তারা।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর