ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস

নিজস্ব প্রতিবেদক

১৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৮:৪৮ অপরাহ্ন

 ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন‘আমরা এমন রাষ্ট্র গড়তে চাই, যা দেখে বিশ্ব আমাদের অনুসরণ করবে। জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।’

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুর্গোৎসব উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা। 

ধর্মীয় উৎসব মুক্ত পরিবেশে পালনের কথা জানিয়ে তিনি বলেন, ‘নিরাপত্তা বাহিনীর বেষ্টনীর মধ্যে নয়, মুক্তভাবে সবাই নিজেদের ধর্ম পালন করতে চায়। এমন রাষ্ট্র বানাতে চাই, যেখানে নিরাপত্তা বাহিনী নয়, মুক্তভাবে সবাই মিলে ধর্মীয় উৎসব পালন করতে পারবেন। যত ধর্মীয় পার্থক্য থাকুক না কেন, সরকার কারও প্রতি কোনো পার্থক্য করবে না।’

এর আগে গতকাল সোমবার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বিভিন্ন পূজা উদ্‌যাপন পরিষদের নেতারা। তারা এ সময় প্রধান উপদেষ্টাকে পূজামণ্ডপ পরিদর্শনের আমন্ত্রণ জানান।

এ সময় দুর্গাপূজার প্রস্তুতি ও সার্বিক অবস্থা সম্পর্কে জানতে চেয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনাদের সঙ্গে সব সময় দেখা করার ইচ্ছা থাকলেও সুযোগ হয় না। পূজা উপলক্ষে বছরে একবার সামনাসামনি দেখা হয়, কথা বলার সুযোগ হয়।’

সনাতন ধর্মীয় নেতারা প্রধান উপদেষ্টাকে জানান, গত বছরের তুলনায় এ বছর ১ হাজারের বেশি পূজা মণ্ডপ বেড়েছে। সারা দেশে পূজা মণ্ডপ প্রস্তুতের কাজ পুরোদমে এগিয়ে চলছে।




সাতদিনের সেরা খবর

জাতীয় - এর আরো খবর

একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৮:৪৮ অপরাহ্ন

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীকে দাওয়াত

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীকে দাওয়াত

১৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৮:৪৮ অপরাহ্ন

তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

১৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৮:৪৮ অপরাহ্ন