আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

৫ সেপ্টেম্বর, ২০২৫ ০৯:১৩ অপরাহ্ন

আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা
ছবি: সংগৃহীত

আগামী এক মাসের মধ্যে আলুর দাম কিছুটা বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, আলুর দাম নিয়ে উপদেষ্টা পরিষদে বহুবার আলোচনা হয়েছে। আলু রপ্তানিতে প্রণোদনা দেয়া হচ্ছে। পাশাপাশি বাজার থেকে আলু বাজারে কিনে টিসিবির মাধ্যমে বিক্রি এবং রপ্তানির চেষ্টা চলছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাটে আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

বাণিজ্য উপদেষ্টা বলেন, গত বছর আলুর দাম ৮০ টাকা ৯০ টাকা কেজি ছিল। ফলে এই বছর আলুর চাষ বেশি হয়েছে। এতে সমস্যা তৈরি হয়েছে। এক্ষেত্রে টিসিবির মাধ্যমে আলু ক্রয় যথেষ্ট হবে বলে মনে হচ্ছে না। কৃষকের উপযুক্ত মূল্য পাওয়ার ক্ষেত্রে রপ্তানিই একমাত্র উপায়।

তিনি আরও বলেন, আলু রপ্তানি করতে পারলে এই সংকট মোকাবিলা করতে পারবো। আলু নিয়ে সিন্ডিকেট হলে তা সহ্য করা হবে না। সিন্ডিকেটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।




সাতদিনের সেরা খবর

জাতীয় - এর আরো খবর

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীকে দাওয়াত

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীকে দাওয়াত

৫ সেপ্টেম্বর, ২০২৫ ০৯:১৩ অপরাহ্ন

তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

তিন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে রদবদল

৫ সেপ্টেম্বর, ২০২৫ ০৯:১৩ অপরাহ্ন