নতুন উপাচার্য পেল বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক

১৯ এপ্রিল, ২০২২ ১২:০৬ অপরাহ্ন

নতুন উপাচার্য পেল বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়

বিশিষ্ট শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টি বিজ্ঞান ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোঃ আমিনুল হক ভূইয়া সোমবার (১৮ এপ্রিল)  বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে যোগদান করেন। এর আগে তিনি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সফল উপাচার্য (জুলাই,২০১৩- জুলাই,২০১৭) ছিলেন।

২০১৮ সাল থেকে উপাচার্য পদটি এ বিশ্ববিদ্যালয়ে শূন্য ছিল। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে অধ্যাপক আমিনুল হক ভূইয়াকে চার বছরের জন্য ভিসি নিযুক্ত করা হয়।

এ নিয়োগ দানের জন্য বিশ্ববিদ্যালয়ের আচার্য মহামান্য রাস্ট্রপতি মো. আব্দুল হামিদের  প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা। নতুন উপাচার্য এর সুযোগ্য নেতৃত্বে, এ বিশ্ববিদ্যালয় অনেক দূর এগিয়ে যাবে বলে তারা আশা প্রকাশ করেন।

নতুন উপাচার্য যোগদানের পর বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

 

 




সাতদিনের সেরা খবর

শিক্ষা - এর আরো খবর

এইচএসসির ফল প্রকাশ হতে পারে ১৬ অক্টোবর

এইচএসসির ফল প্রকাশ হতে পারে ১৬ অক্টোবর

১৯ এপ্রিল, ২০২২ ১২:০৬ অপরাহ্ন

ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন উপাচার্য

ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন উপাচার্য

১৯ এপ্রিল, ২০২২ ১২:০৬ অপরাহ্ন